IFIC Bank TSO Initial Viva Experience
Date: 08.08.2023
Examinee : Unknown
Exam Media : Offline
স্যার -আপনার নাম?
- বললাম।
বাবার নাম xyz?
- বললাম জী।
ম্যাডাম - আপনি তো কেমিস্ট্রি পড়েছেন, তো ব্যাংকিং এ কেন আসতে চান?
- জানা প্রশ্ন, সেভাবেই বললাম। ( ANSWER 1 দেখুন)
বিসিএস দেননি?
- বললাম দিয়েছি।কিন্তু হয়নি।
আপনি অনার্স কমপ্লিট করেছেন ২০১৯ সাল এ। মাস্টার্স করেছেন নিশ্চয়?
- জী মাস্টার্স কমপ্লিট।রেজাল্ট দেয়নি এখনো।
আপনি কোন পোস্ট এ এপ্লাই করেছেন?
- TSO
TSO এর ফুল ফর্ম কি?
- Transaction Service Officer
TSO এর কাজ কি?
- বললাম। (ANSWER 2 দেখুন)
One stop service কি?
- বললাম। (ANSWER 3 দেখুন)
অ্যাপ্রেসিয়েশন আর ডিপ্রেসিয়েশন কি?
(এই দুটি শব্দ তখন বুঝতে পারিনি , খুব নিচু স্বরে প্রশ্ন করছিলেন সবাই , পুরু ইন্টারভিউ জুড়ে। Sorry বললাম।তারপর বাসায় এসে ফেসবুক এ একটি ভিডিও তে শব্দ দুটি শুনে বুঝলাম এই দুটি শব্দ ছিল।) (ANSWER 4 দেখুন)
- ব্যাংক রেট কি?
যে সুদের হারে কোনও দেশের কেন্দ্রীয় ব্যাংক অন্তর্দেশীয় ব্যাংকগুলিকে ঋণ দিয়ে থাকে, সেই হারকেই ব্যাঙ্ক রেট বলা হয়।
ব্যাংক আয় করে কিভাবে?
- ব্যাংক বিভিন্নভাবে টাকা আয় করে। সুদ আয়,বিনিয়োগ আয়, সেবা ফি এবং অন্যান্য আয় হল ব্যাংকের আয়ের প্রধান উৎস।
আচ্ছা আপনার উদ্দেশ্য কি বলেন তো? সরকারি চাকরি বাকি প্রাইভেট সেক্টর?
- বললাম প্রাইভেট সেক্টর।
কেন ?
আর আমার পরিপেক্ষিতে কিছু লজিক দিলাম।
আপনি এখন থাকছেন কোথায়?
আমার ঠিকানা বললাম।
ম্যাডাম বললেন অর্থাৎ বাড়িতে থাকছেন?
বললাম হ্যাঁ।
তারপর তিনি অন্য ম্যাডাম কে বললেন আপনার কোনো প্রশ্ন আছে?
ম্যাডাম হাসি দিয়ে - i don't have any question for you.
তারপর আগের ম্যাডাম বললেন ঠিক আছে আপনি আসতে পারেন।
নিচেন Answer গুলো Candidate এর নয়। আপনাদের সুবিধার জন্য উত্তর গুলো লিখে দেয়া হলো।
ANSWER 1 : কেন ব্যাংকে জব করতে চান/ আপনার সাবজেক্ট পড়ে ব্যাংকে আসতে চান কেন-
আমাদের দেশে ব্যাংকে চাকরি করা অনেক বেশি সম্মানীয় পেশা হিসাবেই দেখা হয়। সামাজিক মর্যাদা
এবং অর্থনৈতিক সচ্ছলতার জন্য ব্যাংক নিঃসন্দেহে
একটি ভালো পেশা। এর পাশাপাশি ব্যাংকে চাকরি করার মাধ্যমে খুব সহজেই আর্থিকভাবে জনসাধারণের সূযোগ রয়েছে। ব্যাংক হচ্ছে একটি দেশের অর্থনৈতিক মেরুদণ্ড। তাই এর মাধ্যমে সার্বিকভাবে দেশের অর্থনৈতিক তথ্য দেশের জন্য অবদান রাখতে চাই।
ANSWER 2: TSO এর কাজ কি -
- One Stop Service প্রদান করা
- ব্যাংকের প্রডাক্ট সেল করা
- ব্যাংকের সার্বিক ব্যাবসার উন্নতি করা
ANSWER 3: One Stop Service -
একই কাউন্টারেই ব্যাংকিং সহল সেবা একসাথে প্রদান করাকে One stop service বলে। ২০১৭ সালে IFIC ব্যাংক One Stop service চালু করে।
ANSWER 4: Appreciation & Depreciation
Appreciation occurs when your asset gains value of any kind. Depreciation, on the other hand, refers to the decrease in value.
