লিখিত পরীক্ষা মূলত ১০০ নম্বর এর হয়। যে সাবজেক্ট গুলো থেকে প্রশ্ন আসে -
১. ইংরেজি - ৫৫
২. গনিত - ৩০
৩. বাংলা - ১৫
নির্দিষ্ট কোন মানবন্টন না থাকলেও কিছু টপিক থেকেই নিয়মিত প্রশ্ন আসে। চলুন দেখে নেয়া যাক সেই টপিকসমূহ -
1. Bangla Focus Writing - 15 Marks
2. English Focus Writing - 10 Marks
3. Bangla to English Translation - 5 Marks
4. English to Bangla Translation - 5 Marks
5. Bangla to English Word Meaning - 5 Marks
6. English to Bangla Word Meaning - 5 Marks
7. Tense Identification - 5 Marks
8. Right Forms of verb - 5 Marks
9. Sentence Making - 10 Marks
10. Letter - 5 Marks
11. Analytical ability - 10 Marks
12. Math - 20 Marks
Bangla/English Focus Writing :
কমন বিষয়ে তেমন প্রশ্ন আসেনা। সাধারণত ব্যাসিক লেবেলের প্রশ্ন করা হয়,যার ব্যাসিক যত ভালো তার মার্কও ততো ভালো। কমন না পড়লেও যতটুকু সম্ভব লিখে দিয়ে আসবেন। কঠিন কিছু আসেনা।Bangla to English Translation
সাধারণত ছোট কিছু গল্প থাকে। ছোটবেলায় যেগুলো পড়েছেন সেগুলো একটু দেখে নিবেন কোন Translation এর বই থেকে। ৫-৭ লাইনের গল্প থাকে। কমন না পেলেও নিজের বেসিক থেকে লেখার চেষ্টা করবেন।English to Bangla Translation
সমসাময়িক ইস্যু থেকে প্রশ্ন করা হয়। তাই সমসাময়িক বিষয়গুলো নজরে রাখবেন।Bangla to English Word Meaning
এখানে খুবই কমন শব্দ আসে যেগুলো আমরা প্রতিনিয়তই ব্যবহার করি। তাই আলাদাভাবে কোন প্রস্তুতি নেয়ার প্রয়োজন নেই। এমনিতেই ৬/৭ টা পাবেন। বেসিক ভালো থাকলে সবগুলোই পাবেন ইনশাআল্লাহ।Sentence Making
এর চেয়ে সহজ মনেহয়না আর কিছু আছে। একদম কমন কিছু শব্দ থাকবে। জাস্ট সেই শব্দ দিয়ে ইংরেজিতে একটি বাক্য লিখতে হবে। ধরে নিন এখানে আপনি ১০ এ ১০। চেষ্টা করবেন একটু সমৃদ্ধ করে লিখতে। বেশি বড় ও না ছোট ও না।Tense Identification + Right Forms of verb
নিয়ম গুলো ভালো করে পড়ে নিবেন সব। যেই নিয়ম গুলো অন্য পরিক্ষায় বেশি আসে এখানেও সেগুলো বেশি আসবে। তাই একটু প্রাক্টিস করলেই ভালো করা সম্ভব।Letter
লেটার লেখার ফর্মেট গুলো ভালোভাবে দেখে নিবেন। ফর্মেট অনুযায়ী যা ই আসুক না কেন সহজেই লিখে দিতে পারবেন। Personal Letter ই বেশি আসে।বন্ধুর কাছে অথবা বাবার কাছে অথবা ছোট ভাইয়ের কাছে ইত্যাদি।Analytical ability
৫ টি থাকে। ১০ নম্বর। প্রস্তুতি ছাড়াও একটু মাথা খাটালে ২/৩ টা পারবেন। এখানে নেগেটিভ মার্কস থাকে। তাই যেগুলো শিওর সেগুলোই দাগাবেন। যেকোন বই থেকে বেসিক গুলো দেখে নিবেন। যেমন দিক / Word / সম্পর্ক ইত্যাদি বিষয়ে।Math
অধিকাংশ সময় ২ টি ম্যাথ থাকে। যদি একটি ম্যাথ থাকে তবে বাকি ১০ মার্কের MCQ ম্যাথ আসবে ৫ টা। কিছু নির্দিষ্ট টপিক থেকে প্রস্তুতি নিলেই যথেষ্ট। মূলত পাটিগণিত থেকে প্রশ্ন আসে৷ নিচের টপিক গুলো পড়লেই যথেষ্ট।- ঐকিক নিয়ম
- লাভ ক্ষতি
- শতকরা
- সরল ও যৌগিক মুনাফা
- গড়
- সেট
- বয়স, সময়, ট্রেন, নৌকা সম্পর্কিত
সকল ম্যাথ প্রথমে বাংলা ভার্সন থেকে শিখে নিবেন। খাইরুলস বেসিক ম্যাথ দেখতে পারেন৷ এরপর ইংরেজি ভার্সনের বই থেকে করবেন। আমি খাইরুলস ব্যাংক ম্যাথ (ইংরেজি ভার্সন) থেকে পড়েছিলাম।
সবার মাঝে একটি ভুল ধারণা রয়েছে। রিটেন পরীক্ষার বড় ম্যাথ ভুল করলে পাশ করা যায়না। আসলে বড় ম্যাথ ভুল করেও অনেকেই পাশ করে। উদাহরণ হিসেবে আমি নিজেই। ম্যাথে সব মিলে মোটামুটি ২৫-৩০ নম্বর থাকে। চেষ্টা করবেন নুন্যতম ১৫ পাওয়ার জন্য।
ইংরেজি বাকি যে অংশ গুলো আছে সেগুলো সব লিখে আসবেন। ফোকাস রাইটিং না পারলেও যতটুকু পারেন লিখতেই থাকবেন। ইনশাআল্লাহ হয়ে যাবে।
