ইনিশিয়াল ভাইভায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফরমাল লুক ও কনফিডেন্স। একাডেমিক প্রশ্ন খুব কম ধরে। তাই নিজের লুক সম্পর্কে সচেতন থাকবেন। মনে রাখবেন, একবার ইনিশিয়াল ভাইভায় বাদ পরলে পরবর্তী সার্কুলারে ডাক পাওয়া অনেক কষ্টকর।
✴️ ড্রেস কেমন হবে :
🤵ছেলেদের জন্য একদম ফরমাল। সাদা শার্ট বা হালকা কালারের শার্ট। চেক শার্ট একদম পড়া যাবেনা। সাদা শার্ট পড়াই ভালো। কালো প্যান্ট। অক্সফোর্ড জুতা। টাই এক কালারের। চুল ভালোকরে কাটবেন। দাঁড়ি সেভ করা ভালো।
🤵♀️মেয়েদের ক্ষেত্রে হালকা কালারের শাড়ি। জামা হলে একদম হালকা কালারের ভালো৷ বেশি রংচঙ পড়ার কোন দরকার নেই।
✴️ কি কি পড়বেন :
ভাইভা অধিকাংশ সময় বাংলাতে হয়। কিছু কিছু ক্ষেত্রে ইংরেজিতেও হতে পারে।
◾Introduce Yourself. এটি একটি কমন প্রশ্ন। শুরুতেই এটি ধরবে। ইংরেজিতে জানতে চাইলে ইংরেজিতে বলবেন। নিজের সম্পর্কে জানেন ভেবে প্রস্তুতি না নিলে ভুল করবেন। দরকার হলে বাংলা ও ইংরেজিতে সব লিখে মুখস্থ করে যাবেন। বলছি না যে ভাইভার সময় মুখস্থ বলবেন। তবে মুখস্থ করে গেলে আপনি কোনটার পর কোনটা বলবেন তা ঠিক থাকবে। সুন্দর ভাবে গুছিয়ে বলতে পারবেন।
◾প্রথমত TSO পোস্ট সম্পর্কে বিস্তারিত জানবেন। TSO এর পূর্ণ রুপ, কাজ কি ইত্যাদি।
◾IFIC ব্যাংক সম্পর্কে বিস্তারিত জানতে হবে। ব্যাংকের নামের পূর্ণরূপ, প্রতিষ্ঠা, চেয়ারম্যান, বিভিন্ন অর্জন, শাখা উপশাখা কতটি (আপডেট) ইত্যাদি।
◾IFIC ব্যাংকের প্রডাক্ট সম্পর্কে জানতে হবে। প্রডাক্ট কি কি, সেই প্রডাক্ট সম্পর্কে বিস্তারিত। IFIC Aamar Account, IFIC Shohoj Account, IFIC Aamar Bari, IFIC Aamar Bhobishawt সম্পর্কে অবশ্যই সবকিছু জানতে হবে। এগুলো Flagship প্রডাক্ট। One Stop Service কি এটাও গুরুত্বপূর্ণ।
◾ব্যাংক ও ব্যাংকিং খ্যাত সম্পর্কে জানতে হবে৷ কতগুলো ব্যাংক আছে, কোন ক্যাটাগরিতে কোনটি, বাংলাদেশ ব্যাংকের গভার্নর ইত্যাদি।
◾একটি কমন প্রশ্ন, কেন ব্যাংকে আসতে চান? বা আপনার সাবজেক্ট পড়ে ব্যাংকে কেন আসবেন? এই উত্তরটি অবশ্যই গুছিয়ে নিবেন।
