IFIC Bank TSO Initial Viva Experience (1)
Date:14.12.2023
Examinee : Sakib Khan Shuvo
Exam Media : Offline
আমি:আসসালামু আলাইকুম বলে দাড়িয়ে থাকলাম।
Board: সালামের জবাব দিল এবং বসতে বলল।
এক্সটার্নাল স্যার-১: আপনার সিরিয়াল কত?
আমি: বললাম ৪০
এক্সটার্নাল স্যার-১: সিরিয়াল দেখে নাম বলল
আমি: জি।
তারপর নামের সাথে মিলে যাওয়ার কিছু এক্সট্রা প্রশ্ন করল
আমি: যথারীতি উওর দিলাম
চেয়ারম্যান ম্যাম: পরিবার কোথায় থাকে?
আমি:উওর দিলাম
চেয়ারম্যান ম্যাম:
ঢাকা কলেজ থেকে ব্যবস্হাপনা নিয়ে BBA করেছেন MBA করেননি?
আমি: MBA Exam শেষ হয়েছে এখনো রেজাল্ট দেয়নি।
চেয়ারম্যান ম্যাম: Say about Dhaka College
আমি: Answered
চেয়ারম্যান ম্যাম: আইএফআইসি ব্যাংকের কয়েকটি flagship product এর নাম বলুন।
আমি: ৩-৪ টি বললাম (IFIC Aamar Account, IFiC Shohoj Account, IFIC Aamar Bari)
চেয়ারম্যান ম্যাম: আচ্ছা ধরুন আপনাকে কোন শাখায়
পোস্টিং দেওয়া হল আপনার কাছে ৩ জন গ্রাহক আসল।এর মধ্যে একজন একাউন্ট ওপেন করবে,আরেকজন টাকা উত্তোলন করবে এবং আরেকজন টাকা জমা দিবে,আপনি একসাথে তিন জনকে কিভাবে ম্যানেজ করবেন? একজনও দাড়িয়ে থাকতে পারবেনা।
আমি:একটু টেকনিক্যালি উত্তর দিলাম।
এক্সটার্নাল স্যার ১: বাংলাদেশ ব্যাংকের গভর্নর এর নাম কি?
আমি:বললাম (বর্তমানে - আব্দুর রউফ তালুকদার।)
এক্সটার্নাল স্যার-: ধরুন আপনাকে কোন শাখায় পোস্টিং দেওয়া হল এবং 1 কোটি টাকা টার্গেট দেওয়া হল আপনি কিভাবে টার্গেট ফিলআপ করবেন?
আমি: উত্তর দিলাম সন্তুষ্ট মনে হলো।
এক্সটার্নাল স্যার ১:Why should bank hire you?
আমি: BBA Faculty Student........... ঘুছিয়ে বললাম
সন্তুষ্ট মনে হলো।
এক্সটার্নাল স্যার ২: ধরুন আপনার পোস্টিং প্রত্যন্ত অঞ্চলে হলো এবং আপনাকে ৫০ লক্ষ টার্গেট দেওয়া হল আপনি কিভাবে তা Achieve করবেন?
আমি: বললাম
চেয়ারম্যান ম্যাম: ঠিক আছে আপনি আসতে পারেন।
আমি: ধন্যবাদ ও সালাম দিয়ে চলে আসলাম।
