IFIC ব্যাংক TSO পরীক্ষা পদ্ধতি :
মোট ৫ ধাপে TSO পদের নিয়োগ সম্পন্ন হয়।
1. Shortlist
2. Initial Viva
3. Written Exam ( 100 Marks )
4. Computer Test ( 50 Marks )
5. Final Viva
🟥 Shortlist
হাজারো আবেদনকারী থেকে নির্দিষ্ট ক্রাইটেরিরা অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক আবেদনকারীকে ইনিশিয়াল ভাইবার জন্য ডাকা হয়। কোন ক্রাইটেরিয়া অনুযায়ী শর্টলিস্ট করে তা একান্ত ব্যাংক কর্তৃপক্ষের নিজস্ব সিদ্ধান্ত।
🟥 Initial Viva :
ইনিশিয়াল ভাইবা জুম কিংবা সরাসরি হয়ে থাকে৷ বিশেষ করে যাদের বাসা ঢাকা থেকে দূর অবস্থিত, তাদের অনলাইন ভাইভা নেয়া হয়। ঢাকার আশেপাশের পরীক্ষার্থীদের সরাসরি হেড অফিসে হয়ে থাকে।
▪️ফরমাল ড্রেস বাধ্যতামূলক।
▪️IFIC ব্যাংক, ব্যাংকিং সেক্টর ও TSO পোস্ট সম্পর্কে বেসিক প্রশ্ন করা হয়।
মনে রাখতে হবে, ইনিশিয়াল ভাইবা খুবই গুরুত্বপূর্ণ। একবার ইনিশিয়াল ভাইভায় বাদ পরলে পরবর্তী সার্কুলার গুলোতে আবেদন করলেও আর শর্টলিস্ট করেনা। অর্থাৎ আর ইনিশিয়াল ভাইবার জন্য ডাকেনা।
🟥 Written Exam
লিখিত পরীক্ষার জন্য গতানুগতিক চাকুরির প্রস্তুতি নিতে হয়না। একদম বেসিক প্রশ্ন আসে। কেউ চাকুরী প্রস্তুতি না নিলেও ৫০% উত্তর করতে পারবে। পরবর্তী পোস্টে লিখিত পরীক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
🟥 Computer Test
Microsoft word ও Excel সম্পর্কে বেসিক প্রশ্ন থাকে যা কম্পিউটারে করতে হয়।
🟥 Final Viva
পড়াশোনা সম্পর্কে তেমন প্রশ্ন করেনা। ভাইভা খুব কম সময়ের জন্য হয়। এর জন্য আহামরি কোন প্রস্তুতির দরকার নেই। নিজের সম্পর্কে প্রশ্ন করে। কেন এই পেশায় আসতে চান, আপনার সাবজেক্ট পড়ে ব্যাংকে কেন আসবেন ইত্যাদি।
এই পোস্টে মূলত বেসিক পরীক্ষা পদ্ধতি সম্পর্কে ধারণা দেয়া হলো। পরবর্তী পোস্টে সকল ধাপসমূহের বিস্তারিত প্রস্তুতি নিয়ে আলোচনা করা হবে।
